সুপ্রীম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি : ঢাকা পড়ছে বাংলাদেশের মানচিত্র
সুপ্রীম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি স্থাপনের ফলে আড়ালে পড়ে যাচ্ছে বাংলাদেশের সবুজ মানচিত্র। এতদিন সুপ্রীম কোর্টের সামনের গেট থেকে সবুজ রং এর বাংলাদেশের মানচিত্রটি চোখে পড়তো। কিন্তু এখন সেটা গ্রিক দেবীর মূর্তির আড়ালে চলে যাচ্ছে।
উল্লেখ্য সুপ্রীম কোর্টে মূল ভবনের গম্বুজ, দাড়িপাল্লার খোদাই ছবি, বাংলাদেশের পতাকা এবং সবুজ মানচিত্র একই সমান্তরালে ছিলো, যা মূল গেইট থেকে অতিদৃষ্টিনন্দন ছিলো। কিন্তু সাম্প্রতিক সময়ে সামনের অংশে একই সমান্তরালে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করার ফলে সামনের ভিউ থেকে আর বাংলাদেশের সবুজ মানচিত্রটি দৃশ্যমান হবে না। আরো উল্লেখ্য গ্রিক দেবীর মূর্তিটি স্থাপনের কারণ হিসেবে বলা হয়েছে ন্যায় বিচারের প্রতীক। অথচ সুপ্রীম কোর্ট মূল ভবনের সাথে বহু আগে থেকেই দাড়িপাল্লার ছবি ছিলো, যা ন্যায় বিচারের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। ভবনের সামনে একটি প্রতীক থাকার পর সেই প্রতীক নতুন করে আনার দরকার হয় না বলে করেন বিশিষ্টজনেরা।তবে ভবনের সমান্তরালে অবস্থিত বাংলাদেশের মানচিত্রকে আড়াল করে গ্রিক দেবীর মূর্তি বসানোর বিষয়টি অবশ্যই বাংলাদেশের মানচিত্রের জন্য মানহানীকর বলে মনে করছেন অনেকে।
পাশাপাশি, বাংলাদেশের সুপ্রীম কোর্টের সামনে গ্রিক দেবীর মূর্তি রাখা জরুরী নাকি বাংলাদেশের মানচিত্র রাখা জরুরী সেটা নিয়েও প্রশ্ন উঠেছে।
---------------------------------------------------
--আমার ফেসবুক পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/)

No comments