বঙ্গবন্ধুর আসল খুনি কে ? বর্তমানে ঐ খুনিদের প্রজেক্ট বাস্তবায়ন করছে কে ??
বঙ্গবন্ধু এক ইতিহাসের নাম। যার ডাকে ১৯৭১-এ মুক্তিযোদ্ধরা ঝাপিয়ে পড়েছিলো, স্বাধীন করেছিলো বাংলাদেশকে। বাংলাদেশের নামের সাথে বঙ্গবন্ধুর নাম কতটা শক্তিশালীভাবে জড়িত, আশাকরি সেটা তার শত্রুরাও অস্বীকার করতে পারবে না।
আজকে ১৫ই আগস্ট। আজ থেকে ৪২ বছর আগে এই দিনে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিলো ঘাতক গোষ্ঠী। কিন্তু কারা করেছিলো সে হত্যাকাণ্ড ? কারা পেছন থেকে মূল ইন্ধন দিয়েছিলো। আমরা জানি, ইতিমধ্যে কয়েকজন খুনির বিচার হয়েছে, অনেককে ফাঁসি দেয়া হয়েছে, কাউকে ধরার চেষ্টাও চলছে। কিন্তু বঙ্গবন্ধুর খুনি হিসেবে যে নামগুলো সামনে আসছে, আসলেই কি তারা প্রকৃত খুনি ? নাকি মূল খুনির ভাড়াটে হিসেবে কাজ করেছে তারা ?? আমার আজকের পোস্ট সেই আসল খুনিদেরকে নিয়ে।
কিছুদিন আগে বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক প্রথম আলোর সহ সম্পাদক মিজানুর রহমান খান একটি বই লিখে, নাম- `মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড‘।
বইটিতে মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ এর তথ্য নির্ভর অনুসন্ধানে প্রমাণ হয় বঙ্গবন্ধুর হত্যার সাথে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জড়িত।
এছাড়া B.Z. Khasru এর লেখা The Bangladesh Military Coup and the CIA Link বই-এ একই সত্য উন্মোচিত হয়।
আমেরিকা পেনসিলভানিয়ার University of Pittsburgh এর ইতিহাস এর প্রফেসর Peter Karsten এর লেখা Civil-Military Relations বই- এও বঙ্গবন্ধুর হত্যার সেই সেনাঅভ্যূথান এর পেছনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে দায়ি করা হয়।
তবে ব্রিটিশ সাংবাদিক Christopher Hitchens বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য সরাসরি দায়ী করে সিআইএ‘র উপদেষ্টা হেনরী কিসিঞ্জারকেই। তার লিখিত বই The Trial of Henry Kissinger-এ বাংলাদেশে ৭১ এর গণহত্যা, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাসহ বিশ্বজুড়ে আরো অনেকগুলো কুখ্যাত গণহত্যার জন্য হেনরী কিসিঞ্জারকেই দায়ী করা হয় এবং তার বিচার চাওয়া হয়। বইটিতে সাংবাদিক Christopher Hitchens বলে- ৭৪ এ হেনরী কিসিঞ্জার বাংলাদেশে আসার কিছুদিন পরই মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের কিছু সেনকর্মকর্তার সাথে গোপনে মিটিং করে, যারা কিছুদিন পর সেনা অভ্যুথান ঘটায় এবং বঙ্গবন্ধূকে স্বপরিবারে হত্যা করে।
(বইটির পিডিএফ পড়তে- http://bit.ly/2i2g6eX)
১৯৭৫ সালের ১৫ আগষ্ট। শুক্রবার। ওয়াশিংটন সময় সকাল ৮টা। বাংলাদেশে তখন ১৫ আগষ্ট, রাত ১০টা। এদিন প্রত্যুষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার তার স্টাফ সভায় কয়েকজন কর্মকর্তাকে নিয়ে বসেছিলো এ বিষয়ে আলাপ করতে। মার্কিন পররাষ্ট্র দফতরের সেই নথি পাঠ করলেই বোঝা যায় ততকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরী কিসিঞ্জার অপেক্ষাই করছিলো বঙ্গবন্ধুর হত্যার খবর শোনার জন্য। সেই বক্তব্যগুলো ২০১৩ সালের ১৪ই আগস্ট দৈনিক সমকালে প্রকাশিত হয়। আপনাদের কারো প্রয়োজন থাকলে পড়ে নিতে পারেন- http://
হেনরী কিসিঞ্জারকে যারা এখন চেনন না, তাদের জন্য বলছি- হেনরী কিসিঞ্জার হচ্ছে মার্কিন সম্রাজ্যবাদের আড়ালে থাকা একটি চরিত্র। কিসিঞ্জার ইহুদী ধর্মাবলম্বী, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অন্যতম মাস্টারমাইন্ড এবং আজীবনের জন্য মার্কিন প্রেসিডেন্টদের উপদেষ্টা, সেটা যে প্রেসিডেন্টই আসুক না কেন।
অর্থাত উপর দিয়ে যত মানুষকেই বঙ্গবন্ধুর খুনি হিসেবে প্রচার করা হোক, সবকিছুর মুলে ছিলো ঐ ইহুদী কিসিঞ্জার।
কিসিঞ্জার কিন্তু এখনও বেচে আছে। এখনও ঐ ইহুদী বিভিন্ন কুচক্রী পলিসি দিয়ে মানুষকে বিপর্যস্ত করছে। তার অন্যতম দুটি পলিসি হচ্ছে-
১) বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা
২) জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বাল্যবিবাহ বন্ধ করা।
ইহুদী কিসিঞ্জারের এ পলিসির নাম হচ্ছে National Security Study Memorandum 200 (NSSM200)। কিসিঞ্জারের কারণেই যে এগুলো বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের সকল কার্যক্রম চলছে সেটা নিয়ে কারো দ্বিধাদ্বন্দ্ব থাকলে পড়তে পারেন-http://bit.ly/1Vx0lZx
মজার বিষয় হচ্ছে, কিসিঞ্জারের ঐ দুটো কুচক্রী পলিসি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজেই বাস্তবায়নের দায়িত্ব নিয়েছেন। আপনারা জানেন- প্রধানমন্ত্রীর কার্যকালয় থেকে সরাসরি বাংলাদেশের বাল্যবিবাহ বন্ধ করা হয় এবং শেখ হাসিনা নিজেই ঘোষণা দেন- পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার করুন (http://bit.ly/2uKryxG)
আমার এ লেখার শিরোনাম ছিলো- ``বঙ্গবন্ধুর আসল খুনি কে ? বর্তমানে ঐ খুনিদের প্রজেক্ট বাস্তবায়ন করছে কে ??‘‘
পুরো লেখার সহজ উত্তর হচ্ছে-
বঙ্গবন্ধুর আসল খুনি ইহুদী কিসিঞ্জার, আর সেই খুনির বর্তমান প্রজেক্ট বাস্তবায়ন করছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজেই।
---------------------------------------------------
--আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
(https://www.facebook.com/noyonchatterjee5),
--পেইজ কোড- 249163178818686 ।
--আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

No comments