Header Ads

ad728
  • Breaking News

    নাগরিক সুবিধা দিতে ব্যর্থ সরকার কোরবানির বিরুদ্ধে লেগেছে কেন ?

    আজকের দৈনিক যুগান্তর দেখুন-
    প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আবারও সিটি কর্পোরেশনগুলোর প্রতি নির্দেশনা এসেছে-
    ১) কোরবানির কারণে পরিবেশ দূষণ হচ্ছে
    ২) সরকার নির্ধারিতস্থানে পশু জবাই করতে হবে
    ৩) রাস্তায় কাউকে পশু জবাই করতে দেয়া হবে না।

    তবে মিটিং এ তারা এও উল্লেখ করেছে-
    গত ২ বছর তারা কোরবানি বিরোধী উদ্যোগ নিলেও সফল হয়নি। অর্থাৎ জনগণ তাদের বর্জন করেছে।
    (http://www.jugantor.com/news/2017/08/08/146262/print)
    একটা বিষয় চিন্তা করুন- বছরে ৩৬৫ দিন সরকার জনগণকে কোন সুবিধাটা দিয়েছে সরকার-প্রশাসন ?
    - রাস্তায় দিনের পর দিন ময়লা-আবর্জনা পরে থাকে, কিন্তু পরিষ্কারের উদ্যোগ নেয় না সরকার। কিন্তু সেটা নিয়ে তাদের কোন মাথা ব্যথা নেই।
    - সামান্য একটু বৃষ্টি হলেই পানিবদ্ধতা হয়, জনগণ কত কষ্ট করে, কিন্তু সেটা দূর করতে নূণ্যতম উদ্যোগ নেই সরকারের।
    - গাড়িতে ৩০০% ট্যাক্স নিচ্ছে সরকার। সে হিসেবে রাস্তাগুলো স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেয়ার কথা। কিন্তু রাস্তা ভাঙ্গার কথা বলতে বলতে জনগণের ব্রেনের নিউরন শুকিয়ে গেছে। যত্রতত্র খোড়াখুড়িতে জনগণ অতিষ্ট।
    -চিকুনগুনিয়া, ডেঙ্গু জ্বরে কুপোকাত জনগন। অথচ মশা নিধণে কোন কার্যকরি ভূমিকা নেই।
    -গ্যাস সঙ্কটে রান্না করা যায় না, পানি সঙ্কটে গোসল করা যায় না, বিদ্যুৎ সঙ্কটে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়, ওয়াসার পানিতে টয়লেটের থেকেও খারাপ দুর্ঘন্ধ।
    - যানজটের কারণে রাজধানী ঢাকা পরিণত হয়েছে বসবাসের অনুপযুক্ত নগরীতে।
    এই যখন নাগরিক সুবিধার ত্রাহি ত্রাহি অবস্থা, তখন শুধু মুসলমানদের ধর্মীয় উৎসব কোরবানির বিরুদ্ধে লাগালাগি কেন ? সরকার ও সিটি কর্পোরেশন কোরবানিকে নিরুৎসাহিত করতে যত কাজ করছে, তার সিকিভাগও যদি ঐ সব সমস্যা সমাধানে করতো, তবে কখনই জনগণের এত কষ্ট থাকতো না।


    ---------------------------------------------------
    --আমার ফেসবুক মূল পেইজ Noyon Chatterjee 5
    (https://www.facebook.com/noyonchatterjee5),
    --পেইজ কোড- 249163178818686 ।

    --আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6 (https://www.facebook.com/202647270140320/

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728